আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে গোয়ালন্দ পৌরসভা চত্বরে ৪ হাজার ৬২৫ জন দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, সচিব মো. হেমায়েত হোসেন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।